সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

রাজধানীর বাজারে সবজির দাম আরো বেড়েছে। সেই সঙ্গে অস্থির ডিমের বাজার। ফলে বাজার করতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন (লম্বা) ১০০ টাকায় বিক্রি হচ্ছে, গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে প্রতি কেজি ১০০ টাকা, পটোল প্রতি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১২০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, গাজর প্রতি কেজি ১২০ টাকা এবং জালি প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে, গত সপ্তাহ থেকেই ডিমের বাজারে অস্থিরতা ছিল।

আরও পড়ুন:  একুশ মাথা নত না করতে শেখায়: প্রধানমন্ত্রী
এ সপ্তাহে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় ঠেকেছে। এলাকাভেদে কোথাও কোথাও তা ১৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, বেশি দামে বিক্রি হচ্ছে সব সবজি। বাজারে ১০০ টাকার নিচে খুব কম সবজি।
বিক্রেতারা যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছে, সবজির বাজারে কোনো মনিটরিং কখনো দেখলাম না। যদি মনিটরিং হতো তাহলে অন্তত যে যার মতো করে এতটা দাম বাড়িয়ে রাখতে পারত না। তবে ব্যবসায়ীদের দাবি— চাহিদার চেয়ে উৎপাদন ও সরবরাহের ঘাটতি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *