একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নত প্রযুক্তির ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। পরীক্ষার মূল বিশেষত্ব ছিল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) প্রযুক্তির সফল প্রয়োগ। যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র দিয়েই ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। ৮ মে ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করে।
ভূমি এবং সমুদ্রের একাধিক স্টেশন থেকে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে থাকে। পরীক্ষা চলাকালীন মিশনের সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে বলে ফ্লাইটের ট্র্যাকিং ডাটা নিশ্চিত করেছে।
এমআইআরভি প্রযুক্তিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা কঠিন।







