ওয়াশিংটনে হামলার ঘটনায় ইরানের সম্পর্ক থাকার সম্ভাবনা কম : ট্রাম্প

ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, এই হামলা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। তবে এই ঘটনার সঙ্গে ইরান সংঘাতের সরাসরি কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা কম বলে তিনি মনে করেন।

শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা থেকে এই ঘটনা আমাকে আটকাতে পারবে না।

এর সঙ্গে ওই সংঘাতের কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না, তবে আমরা এখন পর্যন্ত যা জানি তাতে এমনটা মনে করার কারণ নেই। ট্রাম্প হামলাকারীকে ‘বিচ্ছিন্ন হামলাকারী’ হিসেবে বর্ণনা করলেও তদন্তকারীরা তার মূল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখছেন।ইরানের সঙ্গে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর তেহরানের আলোচনা করার ধরনে সন্তুষ্ট হতে পারেননি ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে তিনি শনিবার ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য তার বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছেন।

আরও পড়ুন:  ইরানের ওপর আবারও নৌ-অবরোধ যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের মতে, এই হামলার পেছনে ইরানের হাত থাকার বিষয়টি এখনই নিশ্চিত করে বলা না গেলেও, মার্কিন প্রশাসন তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। হামলার ঘটনার পর হোয়াইট হাউসে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

সূত্র : এ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =