এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনে অনিয়মের দায়ে বহিষ্কৃত হয়েছি ৬ জন। ফলে দ্বিতীয় দিনে এ সংখ্যা প্রথম দিনের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়ে প্রায় ২৭ হাজারে দাঁড়িয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়। এ পরীক্ষায় সারা দেশে ৬ জন বহিষ্কার হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষায় দেশের ৬৫৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২ হাজার ৩৯৯ জন।







