অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিপক্ষকে হামলার রাজনীতি শিখিয়েছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি চ্যানেল এস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
আনিস আলমগীর বলেন, ‘আমার বিদেশি ফ্রেন্ডরা আমাকে মেইল করল যে তোমরা খুব লাকি ইউনূস তোমাদের প্রধান উপদেষ্টা হয়েছে। আমিও তা-ই ভাবলাম।
উপস্থাপকের এক প্রশ্নের জবাবে আনিস আলমগীর বলেন, ‘জেলে থাকা অবস্থায় এনসিপির কথা মনে হলে রাগ হতো, কারণ খামাখা তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আর তাতে ইন্ধন দিয়েছে পলাতক ইউটিউবার পিনাকি।






