হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু

দেশে বেড়েছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ৬৮৫ জন। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬৮৫ জন। এ সময় হামের সংক্রমণ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ ছাড়াও ঢাকার মুগদা, সোহরাওয়ার্দী, ডিএনসিসি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মাতুয়াইলের আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি।

আরও পড়ুন:  ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *