ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী

বয়সের মধ্যে অনেক ব্যবধান থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের প্রেমে পড়েন ২২ বছরের তরুণী। এরপর ওই বৃদ্ধকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় নেট দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিবেদক নবদম্পতির সাক্ষাৎকার নেন। এসময় তিনি বলেন, আগে প্রেম, পরে বিয়ে।

হাকিম বলেন, আমাদের বিয়েটা একই সঙ্গে অ্যারেঞ্জড ও লাভ ম্যারেজ। আগে আমরা একে অপরকে পছন্দ করেছি, প্রেম হয়েছে। তারপর বিবাহ সম্পন্ন করেছি। এ সময় তার পাশে দাঁড়িয়ে স্ত্রীও এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

আরও পড়ুন:  দেশজুড়ে বাড়ছে সহিংসতা, ২০২৫ সালে দিনে গড়ে ১১ খুন

তিনি বলেন, ‘মনটা তরুণ হওয়াই আসল, বয়স কোনো বিষয় নয়। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। এটি আল্লাহর হুকুম এবং রাসূল (সা.)-এর সুন্নাহ। আমি সেটাই অনুসরণ করেছি। এতে আমি কী ভুল করেছি?’

তিনি আরও বলেন, ‘আমি কোনো অবৈধ সম্পর্ক করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা খারাপ মন্তব্য করছেন, তারাই অনেক সময় অবৈধ সম্পর্কে জড়ান কিন্তু বিয়ে করতে চান না। বরং নারীদের সঙ্গে প্রতারণা করেন।’

তার স্ত্রীও বলেন, সত্যিকারের ভালোবাসা থাকলে বয়সকে গুরুত্ব দেওয়া উচিত নয়। কারও প্রতি আন্তরিক অনুভূতি থাকলে বিয়ে বিলম্ব করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের বড় পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বিয়েটিকে সমর্থন করে অবৈধ সম্পর্কের সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *