২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘তবুও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘শহীদ মিনারকেন্দ্রিক সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘র‍্যাবের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে ফোর্স আছে এবং কয়েকটা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরেই র‍্যাবের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।

আরও পড়ুন:  ভাষাশহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন
এ ছাড়া শহীদ মিনার এলাকাটি ভালোভাবে সুইপিং করা হয়েছে। র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। পুরো এলাকায় ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় আনা হয়েছে।’পাশাপাশি দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব, যোগ করেন তিনি।র‍্যাব ডিজি বলেন, ‘শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *