বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে এই খবর পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন।







