প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার প্রধান বিচারপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।এসময় কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময়, সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।বৈঠকে সংবিধান ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কমিশনের সদস্যরা মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *