একটি দল ছাড়া সবাই উগ্রবাদী,ভারতের এমন কথা পরিবর্তন প্রয়োজন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সম্পর্কে প্রচারিত ন্যারেটিভ বা বয়ান পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারতের কিছু মহল থেকে এমন ধারণা প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশে একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী। এই ধরনের একপেশে বয়ান থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।

তৌহিদ হোসেন এই মন্তব্যটি করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, যেখানে তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। রাহুল গান্ধী ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘দ্বিতীয় কথা হলো, আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে, এ রকম নয়। সরকারে যারা আছেন তাদের কারও এ ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম কোনো ব্র্যাকগ্রাউন্ডও নেই। আমার মনে হয়, তাদের এ বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন। এটা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হয়।’

আরও পড়ুন:  প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি নয়, সমঝোতা স্মারক সই হবে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ চেয়ে ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি ১৫ মিনিট আগে কাগজটা দেখেছি এবং বলেছি যে, এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে। আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না।’

 

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *