আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনী ‘সেরা গোলাবারুদ’ দিয়ে নিজেদের প্রস্তুত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নতুন করে শুরু করছি। আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করছি।

আমরা আগে যা দিয়ে তাদের (ইরান) ছিন্নভিন্ন করে দিয়েছিলাম, তার চেয়েও উন্নত।’মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার সময় ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন।

ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র বোঝাই করছি, যা দিয়ে আমরা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে পারি।

আরও পড়ুন:  র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন
’ তিনি আরো বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, আমরা সেগুলো ব্যবহার করব এবং খুব কার্যকরভাবে ব্যবহার করব।’গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর চূড়ান্ত শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে তার সঙ্গে যোগ দেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তেহরানের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে ট্রাম্প ইরানি আলোচক দলের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন লোকদের সঙ্গে কাজ করছে, ‘যারা সত্যি কথা বলে কি না, তা আমরা জানি না।’ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) আমাদের সামনে বলছে, সব পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে, সব কিছু শেষ। কিন্তু পরে তারা সংবাদমাধ্যমে গিয়ে বলে, ‘না, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই। তাই আমরা দেখব আসলে কী হয়।’

আরও পড়ুন:  ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

পরে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরমে পোস্ট করে বলেন, ‘ইরানিরা এটা বুঝতে পারছে না যে, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে বিশ্বের কাছ থেকে স্বল্পমেয়াদি চাঁদাবাজি করা ছাড়া তাদের হাতে আর কোনো তাস নেই।

’ তিনি আরো বলেছেন, ‘আলোচনা করার জন্যই তো তারা আজ বেঁচে আছে!’ওই পোস্টের কয়েক মিনিট আগে তিনি বলেছিলেন, ‘ইরানিরা যুদ্ধ করার চেয়ে ভুয়া সংবাদমাধ্যম এবং জনসংযোগ সামলাতে বেশি পারদর্শী!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *