‘ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না করে, তাহলে পুরো মানবসভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তার এ মন্তব্যের পর ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে হোয়াইট হাউজ এ ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা অস্বীকার করেছে। ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা আছে, যা তারা ‘এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি’।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প সতর্ক করে লিখেছিলেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু ঘটবে। যা আর কখনোই ফিরে আসবে না।

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানসংক্রান্ত বক্তব্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত রয়েছে— এমন ধারণা নাকচ করেছে হোয়াইট হাউস।

আরও পড়ুন:  ট্রাম্পের ফোনকলেও হয়নি যুদ্ধবিরতি

ভ্যান্স বলেন, ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা আছে, যা তারা ‘এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি’।

এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এক্সে জানায়, ভাইস প্রেসিডেন্ট এখানে যা বলেছেন, তাতে এরকম কোনো ইঙ্গিতই নেই।

এএফপির প্রতিবেদনে বলা হয়, এই পোস্টটি করা হয় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে, যেখানে বলা হয়েছিল ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন—ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *