আরেকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে  ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে জানা গেছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়।

পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে, গত ১৯ মার্চ আইআরজিসি জানায়, তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে, যার ফলে বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এক প্রতিবেদনে জানায়, একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি অবতরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।  তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:  ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

গত ২ মার্চ সেন্টকম জানায়, কুয়েতের আকাশে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।  প্রাথমিকভাবে এটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের পক্ষ থেকেই ভুলবশত গুলি করার ঘটনা বলে ধারণা করা হয়।

প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ওই সময় সক্রিয় যুদ্ধ পরিস্থিতি চলছিল, যেখানে ইরানের বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অন্তর্ভুক্ত ছিল। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে।

তথ্যসূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *