কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।







