ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এই অভিযানে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সেনা মোতায়েনের অনুমোদন দেননি।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।

তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।

আরও পড়ুন:  একনেকে সাড়ে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালির কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে। হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে।

অভিযানের মেয়াদ নিয়ে ভিন্নমত রয়েছে; কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে, এটি কয়েক মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখা, যাতে কমান্ডার-ইন-চিফ (প্রেসিডেন্ট) প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *