বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

রাজধানী ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি। এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বহু হতাহত হয়েছে বলে আশঙ্কা রেলওয়ে কর্তৃপক্ষের।

আজ বুধবার দুপুর ২টা ৫ মিনিটে বগুড়ার বাগমারার আদমদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নীলসাগরের ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানান রেলওয়ে কন্ট্রোল রুমের (সৈয়দপুর রেলওয়ে পুলিশ) কনস্টেবল মো. জাকারিয়া।

এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *