আজ থেকে টানা সাত দিনের ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে আজ মঙ্গলবার। গতকাল সোমবার ছিল শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

স্বাভাবিক নিয়মে আজ মঙ্গলবার পবিত্র শবেকদরের সরকারি ছুটি।

১৯ মার্চ থেকে ২৩ মার্চ টানা পাঁচ দিন থাকবে ঈদের ছুটি। মাঝখানে এক দিন ১৮ মার্চ বুধবার অফিস খোলা ছিল। মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
চলতি বছরের নির্ধারিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুই দিন করে চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সেই হিসাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি আগে থেকেই নিশ্চিত ছিল।

আরও পড়ুন:  ঈদে মিলতে পারে টানা ৬ দিন ছুটি

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

তাই সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ছুটি কাটাবেন। ২৪ মার্চ খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমাসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *