ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ জানান।
প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ এমন স্লোগান লেখা ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।
রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদে প্ল্যাকার্ড হাতে জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা
হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে প্রবেশ করেন এবং স্পিকারের পাশে বসেন। তখনও সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি। বক্তব্যের মধ্যেই বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।







