তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম যখন বাড়ে, তখন যুক্তরাষ্ট্র লাভবান হয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম বাড়লে আমরা প্রচুর অর্থ উপার্জন করি।’

তিনি আরও যোগ করেন, এর চেয়েও ‘অধিকতর আগ্রহ ও গুরুত্বের’ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে এবং ‘মধ্যপ্রাচ্য তথা প্রকৃতপক্ষে পুরো বিশ্বকে ধ্বংস করা’ থেকে বিরত রাখা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে মিলে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি। এতে বিশ্ববাজারে হুহু করে বাড়ছে তেলে দাম। ইতোমধ্যে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এই রেট ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাজার সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:  পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *