প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চান শাহবাজ শ‌রিফ

ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌তে চান তিনি।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন।

ইসহাক দার বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

পা‌কিস্তা‌নের উপপ্রধানমন্ত্রী আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *