সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প

ভারতের সিকিমে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরো-মেডেটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ১৬টা ৪০ মিনিট ৪৮ সেকেন্ডে (ইউটিসি) সময়ে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৭.৩৯০° উত্তর অক্ষাংশ ও ৮৮.৩০০° পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল ভারতের দার্জিলিং শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এবং গিয়ালশিং শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পটির গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকায় কম্পন কিছুটা বেশি অনুভূত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *