বিলাসবহুল রিসোর্টে বিয়ে করছেন বিজয়-রাশমিকা

দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান করে অবশেষে চার হাত এক করছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। সব ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের হ্রদ–নগরী উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সেখানকার বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস-এ দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। ভেন্যুটি উদয়পুর শহর থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা যায়, অনুষ্ঠানে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।  আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, প্রশস্ত সবুজ প্রাঙ্গণ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত।

জানা যায়, রিসোর্টটিতে রাশমিকা ও বিজয়ের জন্য দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে—আরাবল্লী স্যুট; প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের এই স্যুট থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য। এতে আরও রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি।

আরও পড়ুন:  সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

মেমেন্টোস স্যুট—এটি আরও প্রশস্ত, প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি।

এদিকে আলোচিত এই যুগলের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই উদয়পুরের বেশ কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিয়ে ঘিরে ইতোমধ্যেই ভেন্যুতে নানা আয়োজন শুরু হয়েছে।  এরই মাঝে জমকালো পুল পার্টি ও মেহেদি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের পর ২৬ ফেব্রুয়ারি বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘লেক সিটি’ নামে পরিচিত উদয়পুর একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। প্রাসাদ, হ্রদ আর পাহাড় মিলিয়ে শহরটির আবহ নিজেই যেন এক রূপকথা—সেই পটভূমিতেই সাজছে এই তারকাদের বিয়ের মঞ্চ।

আরও পড়ুন:  ক্ষতি পোষাতে ছুটির দিনেও খোলা পোশাক কারখানা

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *