বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে আজ সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।

সূত্রের খবর, বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যা ৭টার পর ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন বিজয় ও রাশমিকা।

এর আগে ২৩ ফেব্রুয়ারি নবদম্পতি আয়োজন করেছিলেন বিশেষ এক বিলাসবহুল ডিনার। ভলিবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ওই রাতে বসে জমকালো সংগীতের আসর। জানা গেছে, সংগীত অনুষ্ঠানের রাতে বিজয়ের মা মাধবী পারিবারিক ঐতিহ্যের প্রথা মেনে রাশমিকাকে নিজেদের পরিবারের সোনার বালা উপহার দেন।

আরও পড়ুন:  বুয়েটে ছাত্ররাজনীতি চলতে বাধা নেই: হাইকোর্ট
বিয়ের ছবিতে বিজয় ও রাশমিকা। ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের ছবিতে বিজয় ও রাশমিকা। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে বিজয়ের উদ্দেশে দীর্ঘ এক চিঠি লিখেছেন রাশমিকা। তিনি লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে। এই মানুষটি আমাকে শিখিয়েছিল সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সুখ কাকে বলে। সে আমাকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেছে। এই মানুষটি আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। তার ওপর আমি আস্ত একটা বই লিখে ফেলতে পারি। আমার সকল অর্জন, সংগ্রাম, সুখ, দুঃখ, আনন্দ, আমার জীবন সবই অর্থবহ হয়ে উঠেছে। কারণ, আমি তোমাকে পেয়েছি। তোমার স্ত্রী হতে পেরেছি।’

অন্যদিকে, বিজয় লিখেছেন, ‘তাকে সব সময় মিস করেছি। মনে হতো, সে যদি আমার পাশে থাকত, তাহলে দিনগুলো আরও ভালো হতো। তাকে আমার সব সময়ই প্রয়োজন, যেখানেই থাকি না কেন। আমার সেই সেরা বন্ধুকে আমার স্ত্রী বানিয়ে নিয়েছি।’

আরও পড়ুন:  শিক্ষার্থীরা হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান

কঠোর গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বিজয় ও রাশমিকার বিয়ের অনুষ্ঠান। কেবল দুজনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকজনের জন্য আগামী ৪ মার্চ হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বিজয়-রাশমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *