যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছে চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ভাষা দিবস উদযাপন উপলক্ষে রকমারি আয়োজন করে প্রতিষ্ঠানটি। আয়োজনের মধ্যে ছিল অমর একুশে বইমেলা, বাংলা অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ ও চেয়ারম্যান ড. সালেহা কাদের।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রিন্সিপাল ড. সালেহা কাদের বলেন, বলেন, একুশ আমার অহংকার। একুশ মানে মাথা নত না করা। মহান একুশের ভাষা শহীদদের আত্মত্যাগকে ধারণ করে আমাদের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ গঠনের শপথ নেবে। বাংলা ও বাঙালি সংস্কৃতির অনুষঙ্গকে ধারণ করে আমরা আগামী প্রজন্মকে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে প্রস্তুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এসময় তিনি ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। ভাইস চেয়ারম্যান ড. আফসানা আমীন এর তত্ত্বাবধানে স্কুলের শতাধিক শিক্ষার্থীরা ভাষা দিবসের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চেরি ব্লোসমস ইন্টা: স্কুল অ্যান্ড কলেজ রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত। প্রতিষ্ঠানটি তিন দশক ধরে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা প্রদান করে যাচ্ছে। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যের গান হাসন-লালন, বৈশাখের গান, বৃষ্টি বন্দনার গান, দ্বৈত সংগীত, জারি-সারি, ভাটিয়ালী, পালাগান, পুঁথিপাঠ, চিত্রাঙ্কন শেখানো হয়। যাতে করে শিশুরা বাংলা সংস্কৃতির চর্চা করতে পারে। জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতা, ‘মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও আলোচনা সভা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠান দেশ ও দেশের বাহিরে দারুণ সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড হায়েস্ট নাম্বার পেয়ে আমেরিকা, ইউ-কে, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন মানসম্মত প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছে।







