ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা মুজিব’

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী বাঙালিরা শ্রদ্ধার ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের চার্জ এভিনিউতে ‘আমরা মুজিব, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভাষা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সংগঠনটির কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন হয়। এ সময় আমরা মুজিব যুক্তরাষ্ট্রের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, আমরা মুজিব, যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা সংগঠক মোহাম্মদ নোয়াব, মেজবা উদ্দিন তুহিন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ তাহের, মোঃ লিটন, মোঃ কবির, মোঃ হামিদ, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আজাদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনেই মায়ের ভাষার অধিকার রক্ষার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রাঙা হয়েছিল। ছাত্র-যুবক ও সাধারণ মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে। রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউলদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আত্মপরিচয়, সংস্কৃতি ও আত্মসম্মানের প্রতীক। গৌরবময় ভাষা আন্দোলনের রক্তেরঞ্জিত এই ইতিহাস যুগে যুগে আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস, চিরগৌরর ও আত্মপরিচয়ের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *