নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব

সদ্য সাবেক হওয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আমি দ্য ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি।

বিদায়ী প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও সঙ্গী হয়েছেন শফিকুল আলমের। তিনি নতুন এই পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলম। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
অন্যদিকে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন:  অন্তর্বর্তী সরকারে উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *