সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা শুরু করবেন।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। খবর গালফ নিউজের

রমজান মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পরে রোজা শুরু হয়। এই হিসাবে দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে।

আরও পড়ুন:  পবিত্র হজ ৫ জুন

এদিকে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি।

মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *