মান্নার অভিনীত প্রথম ছবি ‘তওবা’ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘পাগলি’। তবে ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি।
ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন এই জনপ্রিয় অভিনেতা।
ব্যক্তিগত জীবনে সহ-অভিনেত্রী শেলী কাদেরকে বিয়ে করেছিলেন মান্না।







