সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ শ্যামল কলোনি এলাকায় একটি ডোবায় বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক ও ৪ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক সকল কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *