দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লি আসতে চাওয়ার কারণে এমনটি হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।
বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেলভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ।
দ্রুত বুকিং সম্পন্ন করা : শেষ মুহূর্তের সস্তা প্যাকেজের আশায় না থেকে এখনই ফ্লাইট ও হোটেল নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ।
বিকল্প এয়ারলাইনস ও ট্রানজিট : সরাসরি ফ্লাইটের বদলে কানেক্টিং বা ট্রানজিট ফ্লাইট ব্যবহার করলে বিমানভাড়ায় বড় সাশ্রয় সম্ভব।
গ্রুপে ভ্রমণ : একক বা পরিবারের চেয়ে গ্রুপ প্যাকেজে গেলে থাকার খরচ অনেক কমে যায়। ৪. দূরবর্তী আবাসন : হারামের একেবারে কাছে হোটেল না নিয়ে কিছুটা হাঁটা দূরত্বের হোটেল নিলে বাজেটের মধ্যে ওমরাহ সম্পন্ন করা সহজ হবে।
কাগজপত্র যাচাই : ১৮ এপ্রিলের পর ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হবে না, তাই ফিরতি টিকিট এবং সময়সূচি নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে।







