আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জারীকৃত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য ‘একগুচ্ছ’ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে এবং দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাস সাজানোর কারণে পরীক্ষার্থীদের আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে।
একগুচ্ছ নির্দেশনা
নির্দেশনায় পিএসসি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পিএসসি কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে।
কমিশন জানিয়েছে, পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হবে।
এ ছাড়া পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে; কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না।
পিএসসি সতর্ক করে বলেছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী ওই প্রার্থীকে কমিশনের ভবিষ্যৎ সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা এবং বিভিন্ন মেয়াদে দণ্ডের বিধান রাখা হয়েছে।
পরীক্ষার্থীদের ফোনে শিগগিরই খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নির্দেশনাসমূহ পাঠানো হবে। এবারের হাজিরা তালিকায় রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় এবং দৈবচয়ন ভিত্তিতে সাজানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।







