দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আগামীকাল বুধবার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে।

জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন প্রায় এক বছর ধরে। তবে এ বিষয়ে দুজনই ছিলেন নীরব। গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন দুজনই। তবে সব গুঞ্জনের ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী উপস্থিত থাকার কথা রয়েছে অনুষ্ঠানে। এরইমধ্যে জেফার-রাফসানের ঘনিষ্ঠদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। যদিও বিয়ের বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে গায়িকা জেফার রহমান সাড়া দেননি।

আরও পড়ুন:  প্রধান উপদেষ্টার বক্তব্যে নেই জিয়াউর রহমানের নাম, হতাশ বিএনপি

জেফার ও রাফসান দীর্ঘদিনের বন্ধু। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। আর সেই জানাশোনা থেকে বিয়ের সিদ্ধান্ত। তাদের দুজনের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে যখন রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।

গেল বছরের মাঝামাঝি থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপের ভেতরে তোলা দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সে সময় তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়। এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে জেফার জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে কিছুই বলার নেই।

জেফার ওই সাক্ষাৎকারে আরও জানান, বিয়ে না করলেও মানুষ তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাই এসব বিষয়ে আর কিছু বলার নেই। যার যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করেননা বলেও তখন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  নিভৃতচারী কীর্তিমান কবি দিদারুল আলম রফিক স্মরণে

তবে সব গুঞ্জনের অবসান ঘটছে জেফার- রাফসানের শুভ পরিণয়ের খবরের মাধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *