সন্দ্বীপের প্রথম মিউজিক ব্যান্ড দ্বীপের গায়েন- আত্মপ্রকাশ করেছে। সনাতনী যেকোনো অনুষ্ঠান এবং অন্যদিকে FOLK BAND হিসেবেও অন্যান্য সাংস্কৃতিক মঞ্চ মাতাতে প্রস্তুত এই সাংগীতিক টিম। মেইন ভোকাল হিসেবে আছে মাছরাঙা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরের ও বাংলাদেশ বেতার তালিকাভূক্ত শিল্পী – কে.ডি. শুভ।
ব্যান্ড মেম্বার হিসেবে রয়েছে নন্দিত যন্ত্র শিল্পী -মিথুন মালাকার (তবলা-পারকিশান্স), মিঠু দাস (কিবোর্ড), নিকন শীল (অক্টোপ্যাড), ইমন দাশ(বাঁশি) এবং সাইড ভোকাল বা সহশিল্পী হিসেবে রয়েছে বাপ্পি সাহা। দ্বীপের সংগীতাঙ্গনে নতুন মাত্রা যুগ করবে বলে আশাবাদী এই টিম।
ইতিমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ আসতে শুরু করেছে। আপনাদের যেকোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে যোগাযোগ করতে পারেন টিম মেনেজমেন্টের সাথে। ফোন: ০১৬২৫৫৭৬৭১৬







