মার্কিন অভিযানে ১০০ জন নিহত হয়েছে: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বুধবার (৭ জানুয়ারি) রাতে জানিয়েছেন, শনিবারের মার্কিন হামলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এর আগে কারাকাস সরকার নিহতদের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।

ভেনেজুয়েলার সেনাবাহিনী ইতোমধ্যে নিহত ২৩ জনের একটি নামের তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। একই সঙ্গে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার অন্তত ৩২ জন সদস্য ওই অভিযানে নিহত হয়েছেন।

ক্যাবেলো বলেন, অভিযানের সময় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং প্রেসিডেন্ট মাদুরো পায়ে আঘাত পান।

এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ নিহত সামরিক সদস্যদের স্মরণে মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে ক্যাবেলো রদ্রিগেজকে ‘সাহসী’ বলে প্রশংসা করেন।

আরও পড়ুন:  মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ ট্রাম্পের

সূত্র/ রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *