ওই গণমাধ্যমের প্ল্যাটফর্মেই ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি শো দিয়ে উপস্থাপক হিসেবে তিনি বাজিমাত করেন।
নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঠিকানা নিউজে আরো অনেক ধামাকা থাকছে।







