হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন তারেক রহমান

দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন।

ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।এক/এগারোর সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

আরও পড়ুন:  আমাদের দৃঢ় বিশ্বাস বিএনপি একা সরকার গঠন করবে: তারেক রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *