ডিএইচএস এক বিবৃতিতে বলেছে, ‘যেসব অবৈধ অভিবাসী বছরের শেষের আগে সিবিপি (কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন) হোম অ্যাপের মাধ্যমে স্বেচ্ছা নির্বাসনের জন্য নিবন্ধন করবেন, তারা বিনামূল্যের ফ্লাইটের পাশাপাশি তিন হাজার ডলারের একটি ভাতা পাবেন। সিবিপি হোম অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশ ছাড়লে দেশ ত্যাগে ব্যর্থতার কারণে আরোপিত যেকোনো বেসামরিক জরিমানা বা দণ্ডও মওকুফের যোগ্যতা মিলবে।
ডিএইচএসের বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ছুটির মৌসুমে একজন অবৈধ অভিবাসী নিজের ও পরিবারের জন্য সবচেয়ে ভালো উপহার হতে পারে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা। এটি দ্রুত, বিনা মূল্যে এবং সহজ একটি প্রক্রিয়া।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের এই ‘উপহার’ গ্রহণ করে স্বেচ্ছায় দেশ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি তারা তা না করে, আমরা তাদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং তারা আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না।’
ডিএইচএসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ অনিবন্ধিত অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যাদের মধ্যে ১০ হাজার ২০২৫ সালের জানুয়ারি থেকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করেছেন।
সূত্র : এনডিটিভি







