দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘উনি কাল আবেদন করেছিলেন। আমার জানামতে হয়ে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর লন্ডন থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

সেজন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাভেল পাস নিতে দূতাবাসে আবেদন করেন। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি।এদিকে, বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও।

আরও পড়ুন:  দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম
ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।সালাহউদ্দিন আহমদ আরো জানান, শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অভ্যর্থনার জায়গা নিয়েও চলছে যাচাই-বাছাই।

সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *