মানসিক চাপ বাড়লে ব্যাহত হয় ঘুমের ছন্দ, সতর্কতা জরুরি

রাতের খাবারের পর বেশি পানি পান করলে মাঝরাতে প্রস্রাবের বেগ আসা স্বাভাবিক। ডায়াবেটিস থাকলেও অনেকে ঘন ঘন প্রস্রাবের সমস্যা অনুভব করেন। কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়াই যদি প্রায় প্রতিদিনই রাতের মধ্যে ঘুম ভেঙে যায়, চিকিৎসকদের অধিকাংশ মনে করেন এটি স্বাভাবিক নয়। তাদের মতে, অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস থেকেও এমন উপসর্গ দেখা দিতে পারে।

আমেরিকার কার্ডিয়োলজিস্ট সঞ্জয় ভোজরাজ জানিয়েছেন, শরীরে কর্টিসল হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে মাঝরাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে। স্ট্রেস বাড়ার পেছনে এই হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত সকালে ঘুম ভাঙার পর কর্টিসলের মাত্রা সবচেয়ে বেশি থাকে, কিন্তু যদি রাতে ১-২টার দিকে কোনো কারণ ছাড়াই ঘন ঘন ঘুম ভেঙে যায়, তবে সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসকদের মতে, মানসিক চাপ বা উদ্বেগের মতো বিষয়কে হালকাভাবে নেওয়া উচিত নয়।

আরও পড়ুন:  কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে: অর্থ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *