ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ডাকসু নেত্রীRead More →

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, স্থিতিশীল ভারত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত ও সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ প্রস্তুত। আমরা কোনো বহিরাগত বা স্থানীয় শক্তিকে আমাদের সম্প্রদায় এবং এর যে কোনো অংশের নিরাপত্তা ও কল্যাণকে চ্যালেঞ্জ করার অনুমতি দেব না।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভেরRead More →

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক। কিন্তু এর জন্য যে রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য চুকাতে হবে সেটিও এরইমধ্যে প্রমাণ হয়েছে। প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করেছেন। বিশেষ করে সীমান্তে স্থীতিশীলতা ও যোগাযোগের ক্ষেত্রে। অনেকRead More →

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেটRead More →

সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি। রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।Read More →

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন করে বিশ্বব্যাপী প্রচেষ্টার আহ্বান জানিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর প্রস্তাব গৃহীত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এ প্রস্তাব পেশ করেছে। আর ১০৫টি দেশ যৌথভাবে এ প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করেছে। বৃহস্পতিবারRead More →

লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের ‘সবচেয়ে প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার পর এই বার্তা দেন আর্জেন্টাইন তারকা। এত প্রতিদ্বন্দ্বীর মধ্যেও এমন সম্মান পাওয়া তাকে গর্বিত করেছে, আর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক সময় তিনি অবশ্যই কাতালুনিয়ায় ফিরবেন। বার্সা সমর্থকদের ভোটে ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি ওRead More →

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন তিনি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই সরকারপ্রধান একান্ত আলাপে অংশ নিতে পারেন।Read More →

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামাতে দুই দেশের সরকারকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি। ভাষণে ট্রাম্প বলেন, “তারা (ভারত ও পাকিস্তান) উভয়েই পারমাণবিক যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েRead More →

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ সদস্য হলেন— বিচারপতিRead More →