স্কুলের কমিটির সভাপতি পদে স্নাতক পাশ লাগবে

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও। সোমবার এ গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিু মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।

নতুন এ প্রবিধানমালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে।

কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবেন। এতে সদস্য সচিব হিসাবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

আরও পড়ুন:  ঢাবির আইআরে চেয়ার’স অ্যাওয়ার্ড পেলেন কাজী আসজাদ হোসেন সাইমন

গেজেটে বলা হয়, উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষকের মধ্য থেকে সব শিক্ষকের ভোটে নির্বাচিত দুজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নিতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে, নারী শিক্ষক থাকা সাপেক্ষে, কেবল নারী শিক্ষকদের মধ্য হতে সব শিক্ষকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নারী অভিভাবকদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি করতে হবে।  উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তবে একাধিক প্রতিষ্ঠাতা থাকলে তাদের মধ্য থেকে তাদের ভোটে নির্বাচিত একজন প্রতিষ্ঠাতা প্রতিনিধি। উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা, তবে একাধিক দাতা থাকলে তাদের মধ্য থেকে তাদের ভোটে নির্বাচিত একজন দাতা প্রতিনিধি। শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত স্থানীয় একজন বিদ্যোৎসাহী ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *