মিগ-২৯, রাফায়েলসহ ভারতের ৫ বিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

গভীর রাতে চালানো হামলা প্রতিরোধে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। 

প্রতিবেদনে বলা হয়েছে,  রাত ১টার দিকে ভারত-পাকিস্তানের এই সংঘর্ষ শুরু হয়। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর।

রাত পৌনে ৩টায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দুটি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানান। রাত পৌনে ৪টার দিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানায়, অবন্তীপোরার ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফায়েল বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। ভোর ৪টা ও ৫টায় চতুর্থ ও পঞ্চম বিমান ধ্বংসের কথা জানায় দেশটির তথ্যমন্ত্রণালয় এবং সামরিক বাহিনী।ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পাঁচটি ভারতীয় বিমান এবং একাধিক মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে এবং চেকপোস্ট ধ্বংস করেছে।

আরও পড়ুন:  বাইডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কে ট্রাম্প জয়ী: সিএনএন জরিপ
একইভাবে ভোর ৫টা ০৯ মিনিটে জিও নিউজে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানের মধ্যে তিনটি রাফায়েল জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান, এবং একটি ড্রোন রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে এই দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *