ইউজিসি হবে বিশ্ববিদ্যালয় কমিশন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাম থেকে ‘মঞ্জুরি’ শব্দটি বাদ দিয়ে এটিকে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করা হবে। এটি নিয়ে একটি বড় কাজ করা হবে।’দেশে সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে আলম বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কমিশন তৃতীয় পর্যায়ের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গবেষণা কাজ সম্প্রসারণে কাজ করবে। স্কুল পাঠ্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রেস সচিব বলেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক যৌক্তিক করা হবে।

আরও পড়ুন:  শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

তিনি বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না পাওয়া বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও বদলি নিয়ে শিক্ষা খাতে ‘বাণিজ্য’ চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা খাতকে যাতে দুর্নীতিমুক্ত করা যায় সেজন্য আমরা এ বিষয়ে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *