ভারতের বিরুদ্ধে রেকর্ড পরাজয়, হতাশ বাংলাদেশ

বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে ভারতের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে আন্তর্জাতিক টি-২০‘র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ রান করেছে। এটি টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে সর্বোচ্চ রান, যা ক্রিকেট বিশ্বে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ১৩৩ রানের ব্যবধানে হেরে গিয়ে নিজেদের জন্য নতুন লজ্জার রেকর্ড গড়েছে।

এর আগে আন্তর্জাতিক টি-২০’র রেকর্ড রান ছিল ৩১৪, যা নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে করেছে। আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের ২৭৮ রানও এবার ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ যে ১০৪ রানের ব্যবধানে হারার রেকর্ড ভেঙে দিয়েছে, সেটি তাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতে অভিষেক শর্মাকে হারায়। দলের ২৩ রানে ব্যক্তিগত ৪ রানে ফিরে যান বাঁ-হাতি এই ওপেনার। পরের গল্পটা ওপেনার সানজু সামসন ও সূর্যকুমার যাদবের। তারা ১৮৩ রানের জুটি গড়েন। ১৩.৪ ওভারে তুলে ফেলেন ১৯৬ রান।

আরও পড়ুন:  বিদেশি শিক্ষার্থীদের জন্য খরচ দ্বিগুণ করলো কানাডা

বেধড়ক পিটুনিতে সানজু সামসন ৪৭ বলে ১১১ রান করেন। তার ব্যাট থেকে ১১টি চার ও আটটি ছক্কার শট আসে। সূর্যকুমার ৩৫ বলে ৭৫ রান করেন। আটটি চার ও পাঁচটি ছক্কা আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। পরে রায়ান পরাগ ১৩ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ ও হার্ডিক পান্ডিয়া ১৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলে ভারতকে তিনশ’ ছোয়া পুঁজি এনে দেন।

জবাবে বাংলাদেশ ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৬৪ রান করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংষ খেলেছেন তাওহীদ হৃদয়। ৪২ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। এছাড়া লিটন দাস ২৫ বলে আটটি চারের শটে ৪২ রান করেন। তানজিদ তামিম ১৪ ও নাজমুল শান্ত ১৫ রান যোগ করেন।

আরও পড়ুন:  চট্টগ্রাম ইপিজেডে আগুন: আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণয়। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মায়াঙ্ক যাদব ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেণ ২ উইকেট। বাংলাদেশের হয়ে যেই বল হাতে নিয়েছেন, সমানে মার খেয়েছেন। শেখ মাহেদী ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন। তাসকিন ৪ ওভারে ৫১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তানজিম সাকিব ৩ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। মুস্তাফিজ ৪ ওভারে ৫২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। লেগ স্পিনার রিশাদ ২ ওভারে দিয়েছেন ৪৬ রান। মাহমুদউল্লাহ ২ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *