সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

টিপু মুনশি, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দ্বারা গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাত সোয়া ১টার দিকে তাকে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে গাজীপুর ও রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:  বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, এরপর তফসিল

টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। নিত্যপণ্যের বেসামাল বাজারদর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ২০২৪ এ নতুন মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *