বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ড. ইউনূসের নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসবন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কেবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ড. ইউনূস বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে দশটি জেলা বন্যাকবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাব অনুযায়ী ৩৬ লাখ মানুষ বন্যার শিকার হয়েছেন। দুর্গত মানুষের সাহায্যে উপদেষ্টারা এই জেলাগুলো পরিদর্শন করবেন। আবহাওয়া অধিদপ্তরকে উদ্বৃত করে শফিকুল আলম জানান, দীর্ঘসময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ-নদী ও খালবিল শুকিয়ে যাওয়া। সূত্র: বাসস

আরও পড়ুন:  ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *