আবরার ছাড়াও গিলেস্পির ভাণ্ডারে স্পিন অস্ত্র আছে

শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের ২ ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তানের ঘরের মাঠের এই সিরিজে দলে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছে দলটি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন আবরার আহমেদ। এবার তার ব্যাখ্যা দিলেন পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেস্পি।

পাকিস্তান দলকে ভারসাম্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন গিলেস্পি। দলে বিশেষজ্ঞ স্পিনার একমাত্র আবরার থাকলেও অলরাউন্ডার সালমান আলি আগাকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলানো যাবে বলেও মনে করেন তিনি।

গিলেস্পি বলেন, আপনি চাইলে যেকোনো দিকে তাকাতে পারেন। কিন্তু আমার মনে হয় আমরা দুইজন বিশেষজ্ঞ স্পিনার পেয়েছি। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে পরিচিতি পেতে সালমান আলি আগা যথেষ্ট ভালো। আমি যেটা দেখে এসেছি, অফ স্পিনে তার দারুণ প্রতিভা আছে। আবরার তার শুরুর দিকের ক্যারিয়ারেও দারুণ একজন তরুণ বোলার। সিরিজে পাকিস্তান দলকে দারুণ ভারসাম্যপূর্ণ মনে করেন গিলেস্পি, আমার মনে হয়, অনেকগুলো জায়গায় আমরা শক্তিশালিী। আমাদের অনেক পেস বোলিং বিকল্প ও স্পিন বোলিং বিকল্প আছে। আমাদের ব্যাটিংও বৈচিত্র্যময়। আমি বিশ্বাস করি আমাদের সমস্ত দিকই শক্তিশালী এবং পাকিস্তান টেস্ট দলের জন্য এটা খুবই দারুণ সময়।‘

আরও পড়ুন:  ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা

সূত্র অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হতে যাওয়া টেস্টের পিচ হবে পেস সহায়ক। সেক্ষেত্রে ৪ জন পেসার খেলাতে পারে পাকিস্তান। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মির হামজার সঙ্গে চতুর্থ পেসার হিসেবে খেলতে পারেন খুররম শেহজাদ বা মোহাম্মদ আলি।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *