‘আমি বেঁচে আছি : মৃত্যুর গুজবে অক্ষয় কুমার

তারকাদের নিয়ে প্রায়শই মৃত্যুর গুজব রটানো হয়ে থাকে। আমাদের দেশে তো বটেই পাশের দেশ ভারতেও এবার তারকার মৃত্যুর গুজব শোনা গেল।

সম্প্রতি অক্ষয় কুমারকে নিয়ে গুজব ছড়িয়েছে যে, তিনি মারা গেছে। এর মধ্যেই তার কাছে একের পর এক মৃত্যুসংক্রান্ত মেসেজ আসতে শুরু করেছে বলে জানা যায়। এমন বার্তাও তার কাছে আসছে, যেখানে বলা হচ্ছে যে, অক্ষয় কুমার নাকি আর জীবিত নেই। এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে অক্ষয় বললেন, ‘আমি মরে যাইনি। মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয়, আমার কাছে সেগুলি আসছে। এই জন্য কোনো এক সাংবাদিকও আমাকে লিখে পাঠিয়েছেন, চিন্তা কোরো না। তুমি শীঘ্রই ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘আমি তাকেও উত্তর দিয়েছি, আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছ? আমি কোথাও যাইনি। আমি এখানেই আছি এবং আমি কাজ করতে থাকব।’

আরও পড়ুন:  পিএইচডির উদ্দেশ্যে নিউইয়র্ক যাচ্ছেন রাবিপ্রবি শিক্ষক সৌরভ দত্ত

এ অভিনেতার ভাষ্য, ‘যে যা খুশি বলুক। ঘুম থেকে উঠে, কাজ করতে হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। যেটুকু অর্থ উপার্জন করি, নিজের ক্ষমতায় করি। কারো থেকে কিছু চেয়ে করি না। আমাকে একেবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব।’

‘মিশন রানিগঞ্জ’, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ —অক্ষয়ের এই ছবিগুলি বক্স অফিসে অসফল। এ বিষয়ে বলিউড অভিনেতা বলেন, ‘নানা ধরনের ছবি করতে থাকব আমরা। এক ধরনের ছবি নিয়ে আমি পড়ে থাকি না। ছবি নিয়ে পরীক্ষা করতে ভালোবাসি আমি। এভাবেই আমি কাজ করে এসেছি।’

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *