প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত

আগামী ৪ আগস্ট খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় এদিন থেকে খুলে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বুধবার (৩১ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩১ জুলাই) মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ জুলাই জারি করা আদেশ রহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় জানানো হয়, দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

আরও পড়ুন:  আজীবন সুখে থাকার জন্য আপনাদের দোয়া চাই: মেহজাবীন

এই আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে শিখনসময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *